নামাযের পর হাত উত্তোলন করে দু,আ করার বিধান কি?
নামাজ শেষ হলে হাত তুলে দু,আ করা শরীয়ত সম্মত নয়। দু,আ করতে চাইলে নামাজের
মধ্যে দু,আ করা উত্তম। একারণে ইবনে মাসউদ বর্নিত তাশহুদ শিক্ষার হদীসে নবী ( ছাল্লাল্লাহু
আলাইহি ওয়া সাল্লাম ) নির্দেশ দিয়েছেনঃ
”তারপর ইচ্ছামত যে কোন দু,আ পাঠ করবে।”২
সাধারণ মানুষ অনেকেই ফরজ বা সুন্নত যে কোন নামাজ শেষ হলেই হাত তুলে দু,
আ আরম্ভ করে। এমনকি এদের অধিকিাংশ একাজ কখনই পরিত্যাগ করে না।*অনেক লোক এমন দেখবেন
ফরজ নামাজ শেষ হয়ে যাচ্ছে আর সে সুন্নত নামাজের তাশহুদে বসে আছে। সালাম ফিরানো হাত
উঠাবে কিছু বলল কি না আল্লাহই ভালো জানেন আবার হাত মুখ মুছে ফেলবে। মনে করে নামাজ শেষে
হাত দুটো না উঠালে যেন নামাজটাই সুন্দর হলো না ।

No comments:
Post a Comment